চাল আমদানিতে বন্দরে দ্রুততম সেবা নিশ্চিত করবে ভারত

Spread the love

আমিনুল  হক,হাকিকত নিউজ,  ঢাকা  : বাংলাদেশের চাল আমদানিতে বন্দরে দ্রুততম সেবা নিশ্চিত করবে ভারত।  বাংলাদেশ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে দ্বিপাক্ষিক  বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবারের ওই বৈঠকের পর এসব তথ্য জানান, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা দিনদিন আরও সুদৃঢ় হচ্ছে। প্রতিবেশী দু’দেশের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া ভালো হলে উভয় দেশেই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার টু সরকার (জিটুজি) এবং উন্মুক্ত দর পদ্ধতির মাধ্যমে ভারত থেকে চাল আমদানি করবে। যাতে দ্রুততার সঙ্গে আমদানি সম্পন্ন হয়। পাশাপাশি খাদ্য পণ্যের মানউন্নয়ন, নিরাপদ খাদ্য, টেস্টিং ল্যাবরেটরি, চলমান খাদ্য গুদাম নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই করোনা মহামারির সময়ও দু’দেশ একসঙ্গে কাজ করে চলেছে। এছাড়া চলমান করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন ভারতীয় এই কূটনীতিক। বৈঠকে ভবিষ্যতেও দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাতকালে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos