চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতে দুই পজিটিভ হওয়ায় স্থানীয়দের পরীক্ষা করানো হল পঞ্চায়েতের উদ্যোগে
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতে দুই জন ব্যক্তির লালারসের রিপোর্ট পজিটিভ হওয়ায় ওই দুইজন আক্রান্তের বাড়ির পাশের এলাকাকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি গত তিন দিন বৃহস্পতিবার,শুক্রবার ও রবিবার স্থানীয় বাসিন্দাদের মহেশগঞ্জ হাসপাতালে লালারসের পরীক্ষা করানোর উদ্যোগ নিয়েছে চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত। রোজ পরীক্ষা চলছে, এখনও সব বাসিন্দাদের লালারসের পরীক্ষা করা সম্পন্ন হয়নি জানা যাচ্ছে পঞ্চায়েত সূত্রে। এবিষয়ে পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের জানানো হয়। এর পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে দেওয়া এলাকাতে পঞ্চায়েত থেকে খাদ্যদ্রব্য ও জরুরী পরিষেবা দেওয়া হচ্ছে। নতুন যে পরীক্ষা করানো হয়েছে তার রিপোর্ট এখনও আসেনি।






