শবদেহ সৎকার করে নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু ঘটলো বছর তিরিশের যুবকের

Spread the love

দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : মর্মান্তিক ঘটনা, শবদেহ সৎকার করে বাড়ি ফেরার আগে নদীয়ার রানাঘাট চূর্ণী নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু ঘটলো বছর তিরিশের এক যুবকের। মৃত যুবকের নাম গোবিন্দ বিশ্বাস, পেশায় ইঞ্জিন ভ্যান চালক, সূত্র মারফত জানা গিয়েছে তিনি পরিবারের একমাত্র রোজগেরে সদস্য, যুবকের মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন যুবকের স্ত্রী, শোক নেমে আসে পাড়াতে। ঘটনাটি ঘটেছে সোমবার রানাঘাট আইশঁতলা চূর্ণী নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে স্নান করতে নেমে ওই দিন জলে তলিয়ে যায় ওই যুবক। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও নদী থেকে তাঁকে উদ্ধার করতে না পেরে বাধ্য হয়েই ফিরে যায়। মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ চূর্ণী নদীতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। পরে নিখোঁজ যুবকের পরিবারকে খবর দিলে তাঁরা এসে শনাক্ত করার পর দেহটি উদ্ধার করে। পাশাপাশি খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত ওই যুবকের দেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় পুলিশ। মৃত গোবিন্দ বিশ্বাস আইশতলা গড়ের বাগান ঘোষপাড়ার বাসিন্দা। পরিবারে স্ত্রী এক কন্যা ও একটি পুত্র সন্তান ও বৃদ্ধা মা রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তাঁর এই অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার।

পরিবারে স্ত্রী এক কন্যা ও একটি পুত্র সন্তান ও বৃদ্ধা মা রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তাঁর এই অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার।
পরিবারে স্ত্রী এক কন্যা ও একটি পুত্র সন্তান ও বৃদ্ধা মা রয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তাঁর এই অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos