ব্লাড ব্যাংকের দাবিতে গণস্বাক্ষর অভিযান ও প্রতিবাদী জনসভা হলো শান্তিপুরে
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : ব্লাড ব্যাংকের দাবিতে নদিয়ার শান্তিপুরে শান্তিপুর নাগরিক সমাজের প্রতিবাদী জনসভা হলো শান্তিপুরের ডাকঘর বাস স্ট্যান্ড এলাকায়। শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের সমন্বয়ে এদিন অনুষ্ঠিত হলো একটি প্রতিবাদী জনসভা। মূলত সম্পুর্ন অরাজনৈতিক এই প্রতিবাদ সভায় শান্তিপুরে ব্লাড ব্যাংকের দাবি তোলা হলো। অভিযোগ রক্তের কার্ড থাকা সত্ত্বেও মেলেনা রক্ত। এছাড়াও রোগীর পরিবারেরা নানা রকম মানসিক হেনস্থার সম্মুখীন হন। তাই এই দাবিকে কেন্দ্র করে উদ্যোক্তারা পথচলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের গণস্বাক্ষর সংগ্রহ করেন এই দাবির সমর্থনে। উল্লেখ্য শিক্ষক সামাজিক সংগঠনের সদস্য নাট্যকর্মী পরিবেশ কর্মী ও মানবাধিকার সংগঠনের নদিয়া সিটি ইউনিটের প্রধান সকলেই উপস্থিত থাকলেন এবং বক্তব্য রাখলেন এই দাবির স্বপক্ষে । বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে এই প্রতিবাদী সভা চলল প্রায় রাত আটটা পর্যন্ত। উদ্যোক্তাদের কাছ থেকে জানা যায় এই দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি চলবে এবং ব্লাড ব্যাংকের দাবিতে গণস্বাক্ষর এর তালিকা পাঠানো হবে স্বাস্থ্য ভবনে। এই গণস্বাক্ষরে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ জন স্বাক্ষর প্রদান করে।





