রাখিবন্ধন অনুষ্ঠানে নবদ্বীপ চিন্তামণি কুঞ্জ মন্দিরে মুসলিম ভাইদের রাখি পড়িয়ে দিলো হিন্দু ভাই ও বোনেরা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: সোমবার নবদ্বীপ বৌবাজার চিন্তামনি কুঞ্জ নামে প্রাচীন এক বৈষ্ণবীয় মন্দিরে রাখি বন্ধন অনুষ্ঠানে মুসলিম ভাইদের রাখি পড়িয়ে দিলো হিন্দু ভাই ও বোনেরা । এদিনের এই রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারপারসন বিমান কৃষ্ণ সাহা, লেখক সিরাজুল ইসলাম। এদিন নবদ্বীপ তেঘরিপাড়া জুম্মা মসজিদের ইমাম গিয়ে রাখি বন্ধন অনুষ্ঠানে অংশ নিলেন,গৌরাঙ্গ মহাপ্রভুর সমসাময়িক পার্ষদ গদাধর পরিবারের গৃহবধূ দেবরূপা চট্টোপাধ্যায় ইমামের হাতে রাখি এবং মাস্ক পরিয়ে দিলেন । এই রাখি বন্ধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুসলিম ভাইদের কাছে টেনে নিলেন নবদ্বীপের বৈষ্ণব পরিবার । করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বার্তা দিতে “রাখি পুর্ণিমায়, মাস্ক বন্ধন” লেখা মাস্ক পরিয়ে দিলেন একে অপরকে। এরপর মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হলো উপস্থিত সকলকে।





