বাংলাদেশে অনুমোদন মিলতে পারে চীনা ভ্যাকসিনের ট্রায়াল
আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা : বাংলাদেশে অনুমোদন মিলতে পারে চীনা ভ্যাকসিনের ট্রায়াল। পরীক্ষা-নিরীক্ষা ফলাফল ভালো হলেই তৃতীয় ধাপের ট্রায়াল অনুমোদন মিলবে বাংলাদেশে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের সচিব আবদুল মান্নান সাংবাদিকদের এসব তথ্র জানান। তিন জানান, বাংলাদেশে করোনা ভ্যাকসিন ট্রায়ালের জন্য আবেন করেছে করেছে চীনা কোম্পানী। একটি চীনা ব্যক্তি মালিকাধীন ওষুধ তৈরির কারখানা। স্বাস্থ্য সচিব বলেন, বাংলাদেশে তৃতীয় পর্যায়ের পরীক্ষার অনুমোদনের জন্য আইসিডিডিআর, বি একটি আবেদন করেছে। পরীক্ষা সন্তোষজনক হলে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর ভ্যাকসিনটির প্রয়োগের অনুমোদন দেয়া হতে পারে। তিনি বলেন, তাদের আবেদনপত্রটি এখন স্বাস্থ্য অধিদফতর হয়ে সংশ্লিষ্ট মন্ত্রকে পৌছে। এ বিষয়ে আইসিডিডিআর,বি প্রতিনিধিদের সঙ্গে মন্ত্রকের জরুরি বৈঠক হয়েছে। ভ্যাকসিনটির তৃতীয় দফার ট্রায়ালের অনুমোদন দেওয়া হলেও, তার ফলাফলের জন্য মাস ছয়েক অপেক্ষা করতে হবে। এ অবস্থায় বিশ্বের অন্য কোনো দেশে করোনা ভ্যাকসিন আবিষ্কার হলে, সেটিও পাওয়ার জন্যও যোগাযোগ রাখছে বাংলাদেশ। সচিব বলেন, তারা জানতে পেরেছেন, সিনোভ্যাক বায়োটেক ওষুধ কোম্পানিটি সম্পূর্ণ বেসরকারি একটি কোম্পানি। যার সঙ্গে চীনা সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এই প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিন এর আগেও চীনে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিরীক্ষায় চালিয়ে সফল হয়েছে। সেটা বিবেচনায় রেখে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। প্রসঙ্গত, করোনা ভ্যাকসিন আবিষ্কারে পৃথিবীতে গবেষকদের ১৪০টিরও বেশি দল কাজ করে চলেছেন। যার মধ্যে যুক্তরাজ্য, চীন ও রাশিয়ার দল আশার আলো দেখাচ্ছে।অপর দিকে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে ৫০ জন মারা গেছে। এনিয়ে মৃতের সংখ্যা পৌছালো ৩২৩৪ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ১৯১৮ জন। তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২০ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে, ১২ লাখ এক হাজার ২৫৬টি। বাংলাদেশে শনাক্তের হার ২০.৩১ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠেছেন, ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জনে। সুস্থতার হার ৫৭ দশমিক ৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৪ জন এবং ৬জন নারী। বিভাগ ওয়ারী পরিসংখ্যান অনুসারে মারা যাওয়া ৫০ জনের মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, ৫ চট্টগ্রাম বিভাগের, ৪ রাজশাহী বিভাগের, খুলনা বিভাগের ৫জন, সিলেটে ১জন, বরিশাল বিভাগের ১জন, রংপুর বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগের ১জন রয়েছেন।





