সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়নের মালদা জেলার এআইটিইউসির জেলা অফিসের অডিটরিয়াম হলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়

Spread the love

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, মালদা :  ২১শে অগাষ্ট রবিবার মালদা জেলার কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের এক বিশাল সভা করলো এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন, মালদা জেলার পুরানো বাটার সামনে এআইটিইউসির জেলা অফিসের অডিটরিয়াম হলে এই সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জেলা নেত্রী নবনিতা রায়, সভায় তিনি বলেন স্টেট ব্যাঙ্কের মত সংস্থায় কর্মীদের ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা ১৬ ঘন্টা বলপূর্বক কাজ করানো হচ্ছে কোম্পানি তার কন্ট্রাক্ট বাঁচাবার জন্য শ্রমিকদের ওপরে এই অন্যায় গুলোকে না দেখার ভান করে রয়েছে, কর্মীদের এসআইপিএফ থেকে শুরু করে সরকার ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,ন্যাশনাল হলিডে দিনে ও এবং মাসের ছুটির দিনগুলো তেও কর্মীদের ডেকে ব্রাঞ্চে কাজ করানো হয় কিন্তু তার জন্য কোনরকম ওভারটাইম পারিশ্রমিক দেওয়া হয় না। এই বিষয়ে মালদা জেলার আরবিও অফিসে জোরদার বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া প্রয়োজন পাশাপাশি এলএইচও তেও দেখিতো অভিযোগ জানিয়ে সেন্ট্রাল লেবার কমিশনারের কাছে চার্টার অফ ডিমান্ড আকারে ইন্ডাস্ট্রিয়াল ডিস্ পিউট দেওয়া প্রয়োজন। সভায় জেলার অন্যতম নেতা তারক মন্ডল তার বক্তব্যে বলেন ব্যাংক এবং কন্ট্রাক্টর উভয় মিলেই আমাদের ওপর অমানবিক শোষণ চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ করলে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে অবিলম্বে এর বিরুদ্ধে আইনি এবং সাংগঠনিক লড়াই সংগঠিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস , তিনি বলেন আমরা অবিলম্বে ইউনিয়নগত ভাবে মালদা জেলার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর বি ও অফিসে এই ব্যাপারে বৃহত্তর আন্দোলন সংগঠিত করব পাশাপাশি কন্ট্রাক্টর, এলএইচও এবং লেবার কমিশনার কে সমস্ত বিষয় লিখিত আকারে অবগত করাও তারপর লাগাতার এই শোষণের বিরুদ্ধে লড়াই চলবে। আশা করি এই লড়াইয়ের ফলে আপনাদের সমস্যার সমাধান হবে, যে সমস্ত কর্মীরা ডিউটিরত অবস্থায় মারা গিয়েছেন তাদের পরিবার যাতে সরকার ঘোষিত সমস্ত সুযোগ-সুবিধা পায় আমরা তার ব্যবস্থা করব। এ দায়িত্ব আমাদের। আমরা শ্রমিকদের যেমন সাথে থাকি ঠিক তেমনি কোনো শ্রমিক মারা গেলে আমরা তার পরিবারের সাথেও তাদের পাশে থাকি, এ আই টি ইউ সি কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ভারতবর্ষের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের সর্বভারতীয় ফেডারেশন তৈরি করে দেশব্যাপী আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের কাছে এদের গ্রহণযোগ্য গড়ে তোলা, সেই কারণেই আগামী নভেম্বর মাসের 12 এবং 13 তারিখ কলকাতায় কন্ট্রাকচুয়াল কর্মীদের সর্বভারতীয় ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর ফলে আন্দোলন এবং কর্পোরেট সংস্থাগুলোতে দাবি দাবা  নিয়ে পৌঁছাতে সুবিধা হবে। সভায় ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক  রাজু দাস বলেন পুঁজিপতিরা শ্রমিকদের শোষণ করেই তারা পুঁজিপতি হতে পারে, দেশের ৯৩ % মানুষ হলো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক এই শ্রমিক সমাজকে দেশব্যাপী আন্দোলনমুখী করার প্রথম দায়িত্ব পালন করছে এ আই টি ইউ সি তাই নভেম্বর মাসের 12 এবং 13 তারিখ কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের সর্বভারতীয় ফেডারেশনের সম্মেলন কে সর্বশক্তি দিয়ে সাফল্যমন্ডিত করে সরকারের নীতির বিরুদ্ধে আঘাত হানতে হবে।  যেখানেই অন্যায় সেখানেই লাল ঝাণ্ডার আন্দোলন হয়ে এসেছে ইতিহাস তাই বলে, সভায় উপস্থিত মালদা জেলার জেলা সম্পাদক সুমন ঘোষ বলেন সামনে দুর্গাপূজা এসবিআই এর মত প্রত্যেকটা সংস্থা তাদের কর্মীদের বোনাস নিয়ে তালবাহানা শুরু করে। এই মুহূর্তে থেকে  সেই সমস্ত কর্পোরেট সংস্থাগুলির ওপর আন্দোলন সংগঠিত করতে হবে আমরা জানি শ্রমিক স্বার্থে দেশব্যাপী এ আই টি ইউ সি লড়াই করছে সে খবর ভারতবর্ষের শ্রমিক সমাজ জানে। আমরা কেবল আন্দোলনটাকে পশ্চিমবাংলার মধ্যেই চালিয়ে যাচ্ছি। কিন্তু বেশিরভাগ কর্পোরেট সংস্থার হেড অফিস পশ্চিমবাংলার বাইরে। অল ইন্ডিয়া ফেডারেশনের কনফারেন্সের মাধ্যমে অল ইন্ডিয়া কমিটি তৈরি হলে শ্রমিক স্বার্থে কর্পোরেট সংস্থাগুলোর পশ্চিমবাংলার বাইরে হেড অফিস গুলোতে আন্দোলন করতে সুবিধা হবে তাতে যে শুধু এআইটিইউসির সদস্যরা উপকৃত হবে তা নয় দেশের সমস্ত শ্রমিক সমাজ উপকৃত হবেন, সবাই উপস্থিত মালদা জেলার এ আই টিউসির জেলা সম্পাদক  বাবর সরকার বলেন আপনাদের এই ফেডারেশনের সম্মেলন কে সাফল্যমণ্ডিত করতে ভারতের কমিউনিস্ট পার্টি এবং জেল এ আই টি ইউ সি সর্বশক্তি নিয়ে রাস্তায় নামবে, আপনাদের আন্দোলনে জেলায় এআইটিইউসি সর্বদাই আপনাদের লড়াইয়ে আপনাদের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos