রেলের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের নানা সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন রেলওয়ের উচ্চ আধিকারীক দের সঙ্গে বৈঠক করেন
বেঙ্গল ডেস্ক,হাকিকত নিউ, কোলকাতা : ভারতীয় রেল কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হয়েও রেলের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজেস সহ সরকার শোষিত নানা সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের শ্রমদপ্তরে দপ্তরে রেলওয়ের উচ্চ আধিকারীক, কন্ট্রাক্টর এবং লেবার কমিশনারের উপস্থিতিতে ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস, এবং ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক রাজু দাস রেলের সমস্ত কর্মীদেরকে নিয়ে আলোচনায় বসে। দীর্ঘ আলোচনার পর একটি কন্ট্রাক্টর কেন্দ্রীয় সরকার ঘোষিত মিনিমাম ওয়েজ সহ সমস্ত আইনি সুযোগ সুবিধা দেবে বলে মেনে নেয়, কিন্তু অন্য আরেকটি কন্ট্রাক্টর তার অভিযোগ যে রেল তাদের কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজ ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার মত টাকা দিচ্ছেনা তাই তারা এই মুহূর্তে দিতে পারছেনা। রেল কর্তৃপক্ষ আলোচনায় বলে আমরা কন্ট্রাক্টরের এগ্ৰিমেন্ট খতিয়ে দেখে তার পর একটা সিন্ধান্ত জানাতে পারবো,তাই আশা করা যায় এর পরের তাড়িখে আইনত একটা কিছু সিন্ধান্ত নেবে রেল। এই ব্যাপারে এআইটিইউসি কেন্দ্রীয় কমিটি রেলমন্ত্রী কে চিঠি দিয়ে অবগত করানোর পাশাপাশি সাক্ষাৎও করবে বলে আমাদের জানিয়েছে, আমরা মনেকরি রেলও আইন মেনেই চলবে কারন রেল একটি কেন্দ্রীয় সরকারের সংস্থা,এর অন্যথা হলে ইউনিয়ন দিল্লি পর্যন্ত যাবে, এবং কর্মীদের ন্যায্য পাওনা পাইয়ে দেবেই,এই কথা বলেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস।





