সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়নের জেলা কমিটির ডাকে উত্তর বঙ্গের জেলা গুলোর আইসিআইসিআই ব্যাঙ্কের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের নিয়ে এক সভা করা হয়
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, শিলিগুড়ি : আজ ৬/৩/২০২২ শিলিগুড়ির ভেনাস মোর এআইটিইউসির দার্জিলিং জেলার জেলার জেলা অফিসে সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের জেলা কমিটির ডাকে উত্তর বঙ্গের জেলা গুলোর আইসিআইসিআই ব্যাঙ্কের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের নিয়ে এক সভা করলেন এআইটিইউসির রাজ্য সম্পাদক ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস , সভায় কর্মীরা তাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন, কর্মীরা বলেন ব্যাঙ্কে চ্যানেল ম্যানেজার সুনীল সিং বিভিন্ন ব্যাঞে গিয়ে কন্ট্রাক্টচুয়াল হাউস কিপিং ও পিয়ন কর্মীদের অকথ্য ভাষায় গালাগালি করে প্রতিনিয়ত তাদের চাকরি থেকে ছাঁটাইয়ের হুমকি অথবা সাধ্যের বাইরে ট্রান্সফার করার হুমকি দিয়ে থাকে আর সেই মতো আইসিআইসিআই ব্যাঙ্কের কন্ট্রাক্টর ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানির মালিক বিদ্যুৎ বাবু সেই মতো কর্মীদের দূরে ট্রান্সফার করতে তত্পর হয়ে উঠেছে,এর পর সুব্রত দাস সমস্ত কর্মীদের নিয়ে ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানির মালিক বিদুৎ বাবুকে ফোন করে তার শিলিগুড়ির অফিসে ভারী বিক্ষোভ দেখান এবং একটি ডেপুটেশন দেন, আলোচনা সভায় বিদুৎ বাবু কে সুব্রত দাস বলেন সাধ্যের বাইরে কাউকে ট্রান্সফার ইউনিয়ন মানবেনা,আর ব্যাঙ্কের চ্যানেল ম্যানেজার সুনীল কুমার যে ভাবে কর্মীদের গালাগালি করছে ইউনিয়ন তাকে আন্দোলনের মাধ্যমে উচিত শিক্ষা দেবে, কোম্পানির মালিক বিদ্যুৎ বাবু সুব্রত দাসের তোলা অভিযোগ গুলোর প্রতি সদয় প্রসন করেন এবং এই বিষয়ে তিনি নমনীয়তা প্রসন করে কর্মীদের সব ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশাস্ত করেন






