ঐতিহাসিক কৃষক আন্দোলনের জয়, জনগনকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কোচবিহারে এসইউসিআই (সি)দলের মিছিল
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার : সাত শতাধিক শহীদের আত্ম বলিদানের বিনিময়ে পিছু হটতে বাধ্য হল বিজেপি সরকার, তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করল মোদিজি।দীর্ঘ প্রায় এক বছর ধরে শীত, গ্রীষ্ম উপেক্ষা করে দিল্লির বিভিন্ন বর্ডারে লক্ষ লক্ষ কৃষক আন্দোলন করছেন। সরকারের বহু অপপ্রচার, নেতৃত্বদের প্রলোভন ইত্যাদি কোনো কিছুতেই সংগ্রামী কৃষকদের মাথা নোয়াতে পারেনি। অবশেষে বাধ্য হলো কালা তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করতে। আমরা এই জয়কে মনে করি, সংগ্রামী সংঘবব্ধ জনগণের চেতনার ফল স্বৈরাচারকে রুখে দিতে, দেশজুড়ে কর্পোরেট আগ্রাসনকে প্রতিহত করতে গণআন্দোলনের রাজনীতিকে শক্তিশালী করতে সকল শুভুদ্ধিসম্পন্ন মানুষজনকে আহ্বান করছি। আজকে ক্ষুদিরাম স্কোয়ার থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। স্থানীয় দাস ব্রাদার্স মোড়ে অভিনন্দন সভাও অনুষ্ঠিত হয়। আজকের এই মিছিলে নেতৃত্ব দেন দলের কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র। তিনি বলেন, জনবিরোধী কৃষি আইন বাতিল করতে স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার জন্য দেশের কৃষক- ছাত্র- যুব – মহিলা সহ সমস্ত জনসাধারণকে সংগ্রামী অভিনন্দন।






