পুকুরে ঝাঁপ দিয়ে স্নান করতে গিয়ে মৃত এক কিশোর
দিবাকর দাস, হাকিকত নিউস, নদিয়া : নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শ্যামনগরের দেবব্রত বিশ্বাস বয়স ১৫বছর স্নান করার জন্য যখন ঝাপ মারে পুকুরে, তখন সম্ভবত তার বুকে পিঠে চোট লাগার কারণে তার দম বন্ধ হয়ে যায় সে আর উঠতে পারেনি, তার বন্ধুরা গ্রামে এসে যখন খবর দেয় তখন গ্রামের লোকেরা গিয়ে তার নিস্প্রান দেহ উদ্ধার করে। তার পেটের মধ্যে জল লক্ষ্য করা যায়। গ্রামের লোকের সাথে কথা বলে জানা গেল তার বাবা ভজন বিশ্বাস যখন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন কয়েক বছর আগে গর্তের মধ্যে মাটি চাপা পড়ে এভাবেই তার ও অকাল মৃত্যু হয়েছিল, তদন্তে কৃষ্ণ গঞ্জ থানা, শোকের মহল গ্রাম জুড়ে।






