হোষ্টেলের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছাত্রাবাসের আবাসিক সহ রাজবংশী ছাত্র সংগঠনের

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন,  হাকিকত নিউজ, কোচবিহার : সরকারী এনবিএনশীল কলেজের ঐতিহ্যবাহী হোষ্টেল মহারাজা নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি ছাত্রাবাস। তেমনি অপর একটি প্রাণকেন্দ্র গার্লস হোষ্টেল। ওই দুই ছাত্রাবাসে দূরদূরান্তের ছাত্রছাত্রীরা থেকে পড়াশোনা করে গেছে কতকাল। কিন্তু এবছর করোনা পরবর্তী সময়ে কলেজ কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারী করে, এতে স্পষ্ট চোখ কুচকানো ব্যাপার মধ্যবৃত্ত ঘরের কলেজ পড়ুয়াদের মাথায় হাত। কলেজ সহ হোষ্টেল ভর্তি ফ্রি বৃদ্ধি করে পূর্বের চেয়ে তিন গুণ করা হয়েছে। পূর্বে হোষ্টেলের এডমিশন ফ্রি ছিল প্রায় ১০০০-১২০০ টাকা। সেই ফ্রি বৃদ্ধি করে করা হয়েছে ৩৯০০/- টাকা। আগে হোষ্টেল এডমিশন হওয়ার পর ওই ছাত্রাবাসের আবাসিকরা নিজেরাই মেচ চালাতো, কিন্তু করোনাকালীন সময়ে ওই হোষ্টেলের হেড কুক বিশ্বনাথ বর্মনের মৃত্যু হয়। এছাড়াও একটি কুক পোষ্ট আগে থেকেই ফাকা পড়েছিল। ফলে কলেজ কর্তৃপক্ষ সমস্যায় পড়েছে হোষ্টেল চালাতে। এখন ওই ছাত্রাবাসে রান্নার দায়িত্বে রয়েছেন দুজন হেল্পার। কিন্তু সরকারি মতে হেড কুক নিয়োগ বিজ্ঞপ্তি নেই তাই সমস্যায় পড়েছে হোষ্টেলে থাকা আবাসিক সহ কলেজ কর্তৃপক্ষ। একথা ভেবেই কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে একটি বেসরকারি সংস্থাকে। প্রসঙ্গত এদিনের এই বিজ্ঞপ্তিজারীর পিডিএফ  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করে ছাত্রারা। এই বিজ্ঞপ্তির পিডিএফ চোখে পড়তেই অতীতের ঐহিত্যকে রক্ষা করতে ছুটে আসে প্রাক্তন হোষ্টেল বর্ডাররা। বর্তমান হোষ্টেলে থাকা আবাসিকদের নিয়ে শুরু হয় আন্দোলন। আন্দোলন শুরু হয় এনবিএনশীল কলেজ মেইন গেটে। এরপর ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা ওই বিজ্ঞপ্তি অনুয়ায়ী ভর্তি হতে নারাজ। দিকে দিকে দিতে থাকে শ্লোগান, কলেজ অধ্যক্ষ নিলয় রায় ছাত্রদের অফিসে ডেকে বিষয়টি সমাধান করেন। তিনি জানান যদি বর্তমানে রান্নার দায়িত্বে থাকা হেল্পার প্রণয় বরুয়া, মৃদুল ভৌমিককে মানিয়ে ছাত্রাবাসের আবাসিকরা যদি রান্না করিয়ে নিতে পারে তাহলে কোন সমস্যা নেই। কিংবা আবাসিকরা নিজেদের মেসের  টাকা দিয়ে কুকার নিয়ে মেস  চালাতে পারে তাহলে তিনি সেই সংস্থার হাত থেকে দায়িত্ব তুলে নিবেন। এতেও এন এন এম বয়েস হোষ্টেলের আবাসিকদের মনে ওই সমস্যা সমাধানের বিষয়টি কিন্তু থেকেই গেল। এদিনের এই আন্দোলনে উপস্থিত ছিল স্বরূপ কুমার দাস, মনোজ বর্মন, শাহীদুল ইসলাম, রামমঙ্গল গোপ, তুষার রায়, অন্তেশ্বর বর্মন সহ আরও অনেক হোষ্টেল আবাসিক। তবে এদিন জানা গেছে শুধু এনবিএনশীল এনএনএম বয়েজ হোষ্টেল নয়, একেই অবস্থা ওই কলেজের গার্লস হোষ্টেলেও। হেড কুক সহ একটি হেল্পার পোষ্ট নিয়োগ নেই বহু বছর ধরে সরকারি মতে। ছাত্রারা জানিয়েছে যদি অবিলম্বে হেড কুক নিয়োগ না করা হয় তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

হোষ্টেলের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছাত্রাবাসের আবাসিক সহ রাজবংশী ছাত্র সংগঠনের
হোষ্টেলের ফ্রি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছাত্রাবাসের আবাসিক সহ রাজবংশী ছাত্র সংগঠনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos