পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত পরিবার গুলোর পাশে এসে দাঁড়ালো একটি ক্লাব, দুপুরের খাবারের আয়োজন করলো তারা
দিবাকর দাস, হাকিকত নিউস ডেস্ক : পূর্ব মেদিনীপুরের বন্যা কবলিত পরিবার গুলোর পাশে এসে দাঁড়িয়েছে ভগবান পুর -১ ও ২ নং ব্লকের অন্তর্গত বৃন্দাবন পুর ও ভৈরবী চক গ্রামের সংযোগস্থলে অবস্থিত “সাথী ক্লাব”। তারা প্রায় ৭০০ জন বন্যা কবলিত মানুষের জন্য খেচুড়ি,বেগুনি প্রভৃতি খাবার দানের মধ্য দিয়ে দুপুরবেলায় এক গণ-আহারের ব্যবস্থা করেছিলেন। এর আগেও এই ক্লাবকে সমাজ সেবার মাধ্যমে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে।






