কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র পরিষদের প্রাক্তনী নেতৃবৃন্দকে সম্মানিত করা হলো
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : আজ ছাত্র পরিষদের ৬৮ ( 68) তম প্রতিষ্ঠা দিবসে কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র পরিষদের প্রাক্তনী নেতৃবৃন্দকে সম্মানিত করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, এ আই সি সি ‘ র সম্পাদক বি. পি. সিং, শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, রোহন মিত্র সহ প্রমুখ নেতৃত্ব। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অর্ঘ্য গণ (সভাপতি, কলকাতা জেলা ছাত্র পরিষদ কমিটি) জানালেন ছাত্র পরিষদের দীর্ঘ ৬৭ বছরের পথ চলার মাঝে আমরা সাথে পেয়েছি যেমন অনেক বরেণ্য নেতাদের তেমনি হারিয়েছি অনেক প্রতিবাদীকে। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মূল ফটকের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে যাঁরা আনুষ্ঠানিকভাবে সম্মানিত হলেন শুধুমাত্র তাঁরা নন, ছাত্র পরিষদের গৌরবোজ্জ্বল পথ চলার সাথী আরো অনেক বরেণ্য নেতা-নেত্রীবৃন্দ। আজ সেই সকলকেই সম্মানিত করলে যথাযথ হতো কিন্তু কলকাতা জেলা ছাত্র পরিষদের সীমিত সাধ্যের মধ্যে আয়োজন তাই আমরা আজ যাঁদের আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করতে পারলাম না তাঁদের জন্য বর্তমান কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা তাঁদেরও আনুষ্ঠানিক ভাবে সম্মানিত করার যথাযথ উদ্যোগ নেব।






