দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চা-র ঐতিহাসিক কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি উৎসব কোচবিহারে

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ , কোচবিহার :  দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চা-র ঐতিহাসিক কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি হয় গতকাল। এই আন্দোলনে ইতিমধ্যেই  পাঁচ শতাধিক কৃষক আত্মবলিদান দিয়েছন। তাদের আন্দোলনের মূল দাবি তিনটি কালা কৃষি আইন ও বিদ্যুৎ বিল 2020 বাতিল সহ উৎপাদিত কৃষি পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের  আইনই সুরক্ষা দিতে হবে।সংগ্রামী কৃষকদের এই দাবির সমর্থনে, শ্রমিক স্বার্থবিরোধী চারটি শ্রম কোড বাতিল,দেশের সমস্ত গরিব মানুষকে প্রতি মাসে জনপ্রতি দশ কেজি খাদ্যশস্য বিলি করা, আয়কর প্রদানের বাইরে থাকা সমস্ত পরিবার পিছু মাসে সাত হাজার পাঁচশত প্রদান, সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি করন বন্ধ, কোভিড মুকাবিলায় আশা,আই সি ডি এস, ডাক্তার,নার্স সহ সমস্ত প্রথম সারির যোদ্ধাদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বীমা ঘোষণা করা, বিনা মূল্যে সমস্ত নাগরিককে কোভিড ভ্যাকসিন দিতে হবে এই সাত দফা দাবিতে এ আই ইউ টি ইউ সি সহ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে শনিবার দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ পথসভা প্রতিপালন করা হয়। এ আই ইউ টি ইউ সি কোচবিহার জেলার পক্ষ থেকে স্থানীয় রামমোহন রায় স্কোয়ারে (সুনীতি রোড) বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত কোভিড প্রটোকল মেনে পথসভার আয়োজন করা হয় । দাবিগুলোর সমর্থনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপুল  ঘোষ, কৃষক আন্দোলনের নেতা মানিক বর্মন, ও রীনা ঘোষ প্রমুখ।

দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চা-র ঐতিহাসিক কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি উৎসব কোচবিহারে
দিল্লিতে সংযুক্ত কিষান মোর্চা-র ঐতিহাসিক কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি উৎসব কোচবিহারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos