দুই দেশের সম্পর্ক জোরদারে একমত পোষণ করেছে ঢাকা-দিল্লি

Spread the love

আমিনুল হক, হাকিকত নিউজ, ঢাকা :  ভারতের রাজধানী নয়া দিল্লীতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বিদেশ সচিব পর্যায়ের অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের সম্পর্ক জোরদারে একমত পোষণ করা হয়েছে। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে ঢাকা-দিল্লি।  শুক্রবার দিল্লিতে ভারতে বিদেশ মন্ত্রকের দেয়া বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বাংলাদেশ ও ভারতের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। আর ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সহযোগিতার সম্পর্ক জোরদারে উভয়পক্ষ সম্মত হয়েছে। বৈঠকে আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে কোভিড ভ্যাকসিন, বাণিজ্য, কানেক্টিটিভিটি, বিদ্যুৎ-জ্বালানি, জলবণ্টন ইত্যাদি বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ আগামী মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে স্বরাষ্ট্র, বাণিজ্য এবং পানিসম্পদ সচিবদের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। বিদেশ সচিব মাসুদ বিন মোমেন চারদিনের সফরে বৃহস্পতিবার সকালে দিল্লি পৌছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্তে এবারের দিল্লি সফরে প্রাধান্য পাচ্ছে। ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ডিসেম্বরে বিদেশ সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফরে যেতে চেয়েছিলেন। তবে করোনা আক্রান্ত হওয়ায় সেই সফর বাতিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos