নদিয়ার ভীমপুরে গৃহকর্তাকে বেঁধে রেখে পরিবারের অন্যান্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল ডাকাত দল
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া : গৃহকর্তাকে বেঁধে রেখে পরিবারের অন্যান্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল ডাকাত দল। আর এই ভয়াবহ ডাকাতির ঘটনার জেরে রবিবার সকালে ব্যাপক আতংক ছড়ালো নদিয়ার ভীমপুরে। সূত্রের খবর, নদিয়ার ভীমপুর থানার আসাননগর এলাকার বাসিন্দা পেশায় চাষী জগদীশ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে শনিবার গভীর রাতে চড়াও হয় জনা কয়েক দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা গ্রিলের দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে ১১ ভরি সোনা ও ১২ ভরি রুপার গহনা সহ ৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।





