রক্তের অকাল মেটাতে বিশ্ব প্রতিবন্ধী দিবসে রক্তদান করল বিশেষ চাহিদা সম্পন্ন যুবক-যুবতীরা
দিবাকর দাস,হাকিকত নিউজ, নদিয়া: বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শ্রীচৈতন্য ওয়েলফেয়ার সোসাইটি অফ দ্যা ডিসএ্যবেলড এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নদিয়ার নবদ্বীপ পৌরসভা অন্তর্গত নন্দী রোড এলাকায় এক রক্তদান শিবির অংশগ্রহণ করলেন প্রতিবন্ধী তথা বিশেষ চাহিদা সম্পন্ন যুবক-যুবতীরা। সোসাইটির উদ্যোগে এই রক্তদান শিবির এ বছর পাঁচ বছরে পদার্পণ করল বলে জানান উদ্যোক্তারা। পাশাপাশি বর্তমান কভিড পরিস্থিতির মধ্যে রক্তের আকাল মিটাতেই তাদের এই উদ্যোগ বলেই দিন জানান সোসাইটির সদস্যরা।






