বিজেপি কর্মী বাপি ঘোষের খুনের প্রতিবাদে নদিয়ার আসাননগরে এক বিশাল জনসভায় এলেন দিলীপ ঘোষ
দিবাকর দাস, হাকিকত নিউজ, নদিয়া: নদিয়ার আসাননগরের বিজেপি কর্মী বাপি ঘোষ এর খুনের প্রতিবাদে আজ এক বিশাল জনসভা করল বিজেপি। এদিন জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা জয়প্রকাশ সিংহ, বিজেপি নদিয়া উত্তরের সভাপতি আশুতোষ পাল, বিজেপি নেত্রী মাফুজা খাতুন। এদিন জনসভায় ছিল বহু বিজেপি সমর্থকদের ভিড়, জনসভায় বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ সমর্থকদের উদ্দেশ্য বলেন, “বিজেপির লোকজনদের রাস্তাঘাটে মারবে পিটাবে, আপনারা খালি হাতে মার খেয়ে ফিরবেন না, আমাদের দুইজন হাসপাতালে গেলে ওদের চারজনকে হাসপাতালে পাঠাবেন, আমরা নদিয়ার লোক হাত উপরে করে হরেকৃষ্ণ বলি, হাত উপরে করবেন না, হাতে লাঠি রাখবেন “। জনসভার শুরুতে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন কিছু নতুন কর্মী। এদিন জনসভায় আসাননগর এ সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাপি ঘোষ এর পরিবারের হাতে ৫ লক্ষ টাকা তুলে দেন। এরপর সেখান থেকে রানাঘাট কুপার্স এর উদ্দেশ্যে রওনা হন তিনি।





