নাকাশিপাড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় নাকাশিপাড়া থানার অন্তর্গত নাগাদি বাজার এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম আশিক শেখ, বাড়ি নাগাদি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় বাইক চালিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় কৃষ্ণনগরগামী পাথর বোঝাই একটি দশ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।




