কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানাগুলি বিভিন্নভাবে মহা নবমী উদযাপন করল
দিবাকর দাস, হাকিকত নিউজ , নদিয়া : রবিবার কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত থানাগুলি বিভিন্নভাবে মহা নবমী উদযাপন করেছে। রবিবার নাকশিপাড়া থানার পুলিশ অনাথ এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য ‘নির্মল হৃদয় সমিতি’র বাচ্চাদের মধ্যে জামাকাপড়, খেলনা, মুখোশ এবং স্যানিটাইজার বিতরণ করে। এদিন করিমপুর থানা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হাঁটা লাঠি, ক্রাচ, জামাকাপড় এবং মিষ্টি বিতরণ করে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের একটা বাসে করে করিমপুরের বিভিন্ন পূজা প্যান্ডেল ঘুরে দেখায় পুলিশ। নবদ্বীপ থানা বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণ নাগরিকদের মাঝে কাপড় বিতরণ করে। এর পাশাপাশি নবদ্বীপ থানায় খুদেদের হাতে নতুন পুজোর পোশাক তুলে দেন নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আই সি কল্লোল কুমার ঘোষ, খুদেদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।







