নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলার দুর্গাপুজোর মণ্ডপগুলিতে ডেঙ্গি কীটনাশক স্প্রে করল ভিআরপি (ভিলেজ রিসোর্স পারসন) রা
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: ডেঙ্গি ব্যাধির সংক্রমণ রোধ করতে নবদ্বীপ ব্লকের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে বুধবার সন্ধ্যায় কীটনাশক স্প্রে করলো ভিআরপি (ভিলেজ রিসোর্স পারসন) কর্মীরা। উৎসবের মরসুমে ডেঙ্গি সংক্রমণ যাতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে তা নিয়ন্ত্রণ করতে নবদ্বীপ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ভি আর পি কর্মীরা জানিয়েছে তারা দূর্গোৎসব চলাকালীন প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে প্রত্যেকটি পূজামণ্ডপে একইভাবে কীটনাশক স্প্রে করা হবে, ডেঙ্গি সমন্ধে জনগণকে সচেতনতা প্রচার করবে ভি আর পি (ভিলেজ রিসোর্স পারসন) কর্মীরা।





