নবদ্বীপ তাঁত কাপড় হাটে নবদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: শনিবার সন্ধ্যায় নবদ্বীপ তাঁত কাপড় হাটে নবদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা, কৃষ্ণনগর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন পুজোর ব্যস্ততার মধ্যে অনেকেই আসতে না পারলেও বুথে বুথের দলীয় সমস্ত কর্মীদের সভায় হাজির হতে আহবান করা হয়েছিল। শনিবার বিধানসভার কর্মী সভায় যারা এসেছিলেন,তাদের মাধ্যমেই সভার বক্তব্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এবিষয়ে উজ্জ্বল বিশ্বাস বলেন, “আমাদের লড়াইটা এমন একটা জায়গায় পৌঁছে দিতে পেরেছি। সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের জেলায় অন্তত বিধানসভার সর্ব ক্ষেত্রেই আমরা রাস্তায় মানুষের জন্য লড়াইয়ে নেমে পড়েছি। বলেন মুখ্যমন্ত্রী সেটাই চান। ভারতবর্ষের অন্যান্য জায়গায় মানুষের পাশে থেকে অন্যায়ের প্রতিবাদে এগিয়ে তৃণমূল কংগ্রেস”।






