আজ সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কারস উনিয়নের (AITUC AFFILIATED) পক্ষ থেকে বহরমপুর, (মুর্শিদাবাদে) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসুচি পালন করা হয়
ডিজিটাল ডেস্ক, হাকিকত নিউজ, বহরমপুর : আজ (১৪.১০.২০২০) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বহরমপুর, মুর্শিদাবাদে অফিসের সামনে সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কারস ইউনিয়ন ( AITUC AFFILIATED ) পক্ষ থেকে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের এক তরফা হটকারী সিদ্ধান্ত দুপুর ২টো থেকে রাত ১০ টার এটিএম গার্ড দের শিফট বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়. এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বহরমপুর শাখার রিজিওনাল ম্যানেজার কে একটি মেমোরেন্ডাম দেয়া হয়।

উনিয়নের সেক্রেটারি সুব্রত দাস বললেন যে এই হটকারী সিদ্ধান্তের ফলে প্রচুর এটিএম গার্ড তাদের কর্মসংস্থান হারাবেন এবং যতদিন ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার না করছেন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো, আগামী ১৯ সে অক্টোবর সকাল ৬টা থেকে পশ্চিম বঙ্গে সব কাটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম বন্ধ থাকবে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো । আজকের এই বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি তে সিকিউরিটি এন্ড ALLIED ওয়ার্কার্স উনিয়নের জেনারেল সেক্রেটারি সুব্রত দাস সহ প্রায় ৫০০ কর্মী অংশ গ্রহণ করেন ।





