মুর্শিদাবাদ জেলার সরকারি হাসপাতালের কন্ট্রাক্টচুয়াল হাউসকিপিং কর্মচারীদের বেহাল দশা -সুব্রত দাস -সাধারণ সম্পাদক, সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার সরকারি হসপিটালের কন্ট্রাক্টচুয়াল হাউসকিপিং কর্মচারীদের বেহাল দশা। রাজ্য সরকারি হসপিটালের কন্ট্রাক্টচুয়াল হাউসকিপিং কর্মীরা দীর্ঘ চার মাস যাবৎ তাদের নিয়োগকর্তা কন্ট্রাক্টর মেসার্স কমান্ড সিকিউরিটি কোম্পানি গত চার মাস যাবৎ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সরকারি হসপিটালের হাউসকিপিং স্টাফদের বেতন দিচ্ছে না, প্রতিমাসে তাদের বেতন থেকে ইএসআই এবং পিএফ এর টাকা কাটা সত্বেও আজ পর্যন্ত তাদের ইএসআই কার্ড সরবরাহ করা হয়নি। করোনা পরিস্থিতি থেকে শুরু করে আজ পর্যন্ত সিকিউরিটি কোম্পানির অধীনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালের হাউসকিপিং কর্মীরা ইএসআইসি থেকে কোন সুযোগ সুবিধা পায়নি এবং তাদের পি এফ এর ইউ এ এন নাম্বার পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ তাদের বেতন থেকে পিএফ এর টাকা কাটা হচ্ছে কিন্তু কোম্পানি তাদের পিএফ এর টাকা জমা দিচ্ছে না। এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতির বিচার-বিবেচনা করে সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্টবেঙ্গল ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দাস আজ বহরমপুর ডেপুটি লেবার কমিশনার (গর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল)য়ের সাথে দেখা করেন এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট আইন অনুযায়ী লেবার কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। লেবার কমিশনার কর্মীদেরকে আশ্বস্ত করেন যে অবিলম্বে প্রিন্সিপাল এমপ্লয়ার ( প্রধান নিয়োগকর্তা) , হাসপাতালের চিফ মেডিকেল অফিসার, এবং সিকিউরিটি এজেন্সিকে আলোচনার জন্য ডেকে আইনত এই সমস্যাগুলোর সমাধান করবেন। এরপর কর্মীরা ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস কে জানান অধিকাংশ সময় হসপিটালের সরকারি স্থায়ী স্টাফেরা তাদের কাজের এক্তিয়ারের বাইরেও বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেন যেগুলো তাদের করার কথা নয়।এই ঘটনা দিনের পর দিন চলে আসছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন রাজ্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। সুব্রত দাস বলেন এই ঘটনা খুবই মারাত্মক ,এই ব্যাপারে অবিলম্বে সরকার এবং স্বাস্থ্য আধিকারিক কে ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে লিখিত আকারে অভিযোগ জানানো হবে। কর্মীরা আরও বলেন যে তারা যদি এই সমস্ত কাজ করতে অস্বীকার করে তাহলে স্বাস্থ্যকর্মীরা যারা পার্মানেন্ট এমপ্লয়িজ, তাদের চাকরি থেকে বসিয়ে দেয়ার হুমকি দিয়ে এক প্রকার জোর করে এই সমস্ত কাজগুলো করিয়ে নেয়। তাই আজ বাধ্য হয়ে সিকিউরিটি এন্ড ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বঞ্চিত অবহেলিত শোসিত অত্যাচারিত কর্মীদের নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি লেবার কমিশনারের কাছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট জমা দেয় এবং কর্মীদেরকে আশ্বস্ত করেন যে যদি হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে তাহলে ইউনিয়ন এবং এ আই টি ইউ সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে, কোনমতেই শ্রমিকদের স্বার্থ ক্ষুন্ন হতে দেওয়া যাবে না।
সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি / সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর /তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি । নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।






