নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া : শুক্রবার বিকেলে নবদ্বীপ ব্লকের চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতে ফিতে কেটে তৃণমূলের একটি নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা। এদিন বিধায়কের সাথে উদ্বোধনে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমানকৃষ্ণ সাহা, নবদ্বীপ ব্লকের তৃণমূল সভাপতি তাপস ঘোষ, চরমাজদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা দাস। উদ্বোধনের পর নতুন দলীয় কার্যালয়ের পাশে তৃণমূলের একটি পথসভা অনুষ্ঠিত হয়। নতুন দলীয় কার্যালয়ের বিষয়ে নবদ্বীপ ব্লকের তৃণমূল সভাপতি তাপস ঘোষ বলেন, “এই দলীয় কার্যালয় আপামর জনগণের জন্যে, যে কেউ এই কার্যালয়ে এসে পরিষেবা নিতে পারবেন, দলীয় কর্মীদের বলছি যে সাম্প্রদায়িকতার বীজ ধ্বংস করতে হবে ঐক্যবোধ ভাবে “।






