লোকসানের বহর প্রায় এক কোটি টাকা, বেতনে কাটছাট সহ পুজোর বোনাস বন্ধ নবদ্বীপ জলপথ পরিবহনের প্রায় ২০০ কর্মীর
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: আগের মত যাত্রী না হওয়ার কারণে, বেতনে কাটছাট সহ পুজোর বোনাস বন্ধ নবদ্বীপ জলপথ পরিবহনের প্রায় ২০০ কর্মীর। আগে যে বেতন মিলত সেই টাকার থেকে ৪০০০ টাকা কম মিলছে বেতন জলপথ পরিবহনের মাঝি ও অন্যান্য ঘাটকর্মীদের। প্রতিদিন নবদ্বীপের ফেরি সার্ভিসের ৫ টি ঘাট মিলিয়ে প্রায় পঁচিশ হাজার যাত্রী পারাপার হত, এখন হচ্ছে প্রায় ১০০০০ থেকে ১২০০০। এবিষয়ে নবদ্বীপ জলপথ পরিবহন কমিটির সভাপতি গোপাল দাস বলেন, “আগের থেকে অর্ধেক যাত্রী হয় এখন, আমরা ৮০লক্ষ টাকা সুদ নিয়ে এই ছয় মাস চললাম, এখন প্রত্যেক কর্মীর বেতনে চার হাজার টাকা কমিয়ে দিয়েছি, যখন আবার সুবিধা হবে বাকি টাকা ফেরত দেওয়া হবে, প্রত্যেকদিন এই পরিষেবা চালাতে ৯০ হাজার টাকা খরচা সব ঘাটগুলো মিলিয়ে, রোজ যাত্রী ভাড়া বাবদ ৪০০০০-৪৫০০০ টাকা উঠছে, প্রতি মাসে সুদে ৬৫ হাজার টাকা দিতে হয়, এই মুহূর্তে আমাদের লোকসান হয়েছে প্রায় ১কোটি টাকা, বাইরে থেকে লোক আসছে না, আশা করছি ট্রেন চললে পর্যটকেরা আসবে, যখন আবার পরিস্থিতি ভালো হবে, কর্মীরা বকেয়া বেতনও পাবে ও পুজোর বোনাস ও পাবে “।





