দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে পথদুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন নবদ্বীপ পৌরসভার পৌরপ্রশাসক

Spread the love

দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া:   দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে সোমবার দুপুরে এক পিকআপ ভ্যানের ধাক্কায় পথদুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন নবদ্বীপ পৌরসভা পৌরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিমানকৃষ্ণ বাবুর আঘাত গুরুতর না হলেও গাড়িটির পেছন দিকে ডিকির অংশের বেশ কিছুটা অংশ ভালই ক্ষতি হয়েছে। ঘটনাটি সন্দেহজনক বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সহ বিমানকৃষ্ণ বাবু। ঘটনার পর নবদ্বীপ থানার পুলিস গাড়িটি এবং তার খালাসী ও চালককে আটক করেছে। এবিষয়ে বিমানকৃষ্ণ সাহা জানান,  মায়াপুর থেকে দলীয় কর্মসূচি সেরে নবদ্বীপে পুরসভায় ফিরছিলাম। ভালুকার পর নবদ্বীপ থানার মিঞাপাড়ার কাছে আমার গাড়িটি সামনে একটি বাস থাকায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। সেই সময় পেছন থেকে পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারে আমার গাড়িতে। গাড়ির পিছনের ডিকি পুরো দুমড়ে মুচড়ে যায়। কোমরে আঘাত লাগে।তবে এই ঘটনাটি হালকা ভাবে নিতে রাজি নন তিনি। নবদ্বীপ থানায় ঘটনাটি জানিয়ে লিখিতভাবে বিষয়টির তদন্তের জন্য জানান হয়েছে। তিনি আরও বলেন, সন্দেহ তো আছে। কিন্তু পরিষ্কার নন তিনি। তা না থাকলেও দাঁড়িয়ে থাকা অবস্থায় এধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে তিনি তা বুঝে উঠতে পারছেন না। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক আছে কিনা, প্রশ্ন করা হলে, বিমানবাবু বলেন, ঘটনাটি স্বাভাবিক নয়। যারা এই কাজ করেছে তাদের উদ্দেশ্য ভালো ছিল না। অল্পের জন্য বেঁচে গেছি। মঙ্গলবার নবদ্বীপ আদালতে আটক করা গাড়ি চালককে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos