নবদ্বীপে পথচলতি মানুষজনদের মাস্ক পড়তে বলে সচেতনতা গড়ার লক্ষে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া : করোনা আবহে সংক্রমণ বাড়লেও বহু মানুষ মাস্ক পড়ছেন না, নবদ্বীপের বিভিন্ন বাজারে ও রাস্তায় মাস্ক পড়া নিয়ে সচেতনতা গড়ার উদ্দেশ্য বুধবার সকালে চৈতন্যভূমি নবদ্বীপের প্রাণকেন্দ্র জনবহুল পোড়ামা তলা মোড় এলাকায় পথচলতি মানুষজনদের মধ্যে মাক্স ও স্যানিটাইজার বিতরণ করলেন নবদ্বীপ শ্রীচৈতন্য মাইক অ্যাসোসিয়েশনের সদস্যরা। করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করে তুলতেই তাদের এই উদ্যোগ বলে এই দিন জানানো হয়েছে মাইক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।






