করোনায় ছয় মাস বন্ধের পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

Spread the love

আমিনুল হক, হাকীকত নিউজ, ঢাকা:  করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ছয় মাস লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ ছিলো। বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।  ট্রেনে কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। তবে, এদিন কমলাপুর থেকে সকালে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর শতভাগ আসনে যাত্রী ছিলোনা। ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে সকল ট্রেন চালানোর সিদ্ধান্ত দু’দিন আগেও ছিলো। কিন্তু মঙ্গলবার সেই সিদ্ধন্তে পরিবর্তন আসে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার বিকালে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয়। এদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে, করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা  রেখে কেবল ইন্টারসিটি ট্রেন চলাচল করছিলো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হবে। করোনা বিস্তার রুখতে গত ২৬ মার্চের পর থেকে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়। ৫ সেপ্টেম্বর থেকে কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কিছু বিষয় শিথিল করে চলাচল শুরু করে যাত্রীবাহী রেল। ১২ সেপ্টেম্বর থেকে স্টেশন কাউন্টারেও ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর গত ১ জুন থেকে বাসও চলাচল করে আসছে অর্ধেক যাত্রী নিয়ে। সেজন্য বেশি ভাড়া দিতে হচ্ছিল যাত্রীদের। পরিবহন মালিকদের অনুরোধে ১ সেপ্টেম্বর থেকে সব আসন পূর্ণ করে পূর্বের  ভাড়ায় বাস চলাচল শুরু করেছে পরিবহন সংস্থাগুলো।

বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে
বুধবার থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos