রিয়া এবং মহেশ ভট্টের সম্পর্ক নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা
ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কলকাতা: রিয়া এবং মহেশ ভট্টের সম্পর্কটা ঠিক কী রকম? মহেশ কি রিয়ার গডফাদার, তাঁরা কি ভাল বন্ধু? নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। তাঁদের সম্পর্ক নিয়ে কী বলছেন তিনি? গত দু’মাস ধরে যাবতীয় রহস্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রিয়া চক্রবর্তী। তাঁকে নিয়ে প্রতিদিনই একের পর এক ‘খবরে’ তোলপাড় মিডিয়া। এরই মধ্যে ‘টক অব দ্য টাউন’ রিয়া এবং পরিচালক মহেশ ভট্টের মধ্যেকার সম্পর্ক। কখনও রিয়ার কাঁধে মহেশের মাথা রাখা ছবি ভাইরাল হয়ে যাচ্ছে, আবার কখনও বা ফাঁস হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপে তাঁদের ব্যক্তিগত কথোপকথন। তাঁদের সম্পর্কের প্রকৃতি নিয়ে নেটাগরিকদের কৌতূহলের বিরাম নেই। আর নেটাগরিকদের মতোই তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহলী শত্রুঘ্নও। এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবাই জানতে চায় মহেশ ভট্ট কি রিয়ার কাছে ‘ফাদার ফিগার’, ‘গডফাদার’, নাকি তাঁদের সম্পর্ক আরও বেশি কিছু? তাঁর কী মনে হয়? এ প্রশ্নের উত্তরে অভিনেতার বক্তব্য, রিয়াকে কোনওদিনই সামনাসামনি দেখেননি তিনি। এমনকি, মহেশ ভট্টর সঙ্গেও বছর পাঁচেক দেখা হয়নি তাঁর। তাই এ বিষয়ে বিশেষ কিছু বলতে না পারলেও তিনি এই সম্পর্ক নিয়ে জানতে চান। পাশাপাশি, সিবিআইয়ের সামনে যাতে সমস্ত তথ্যপ্রমাণ পেশ করা হয় তা-ও দাবি করেছেন শত্রুঘ্ন।






