রাজনৈতিক আবর্তে ধ্বংসপ্রাপ্ত ইউক্রেন নগরীর সৌন্দর্য দেখতে এবং প্রবাসী এক ভারতীয় ছাত্রের নিষ্পাপ প্রেমের উপাখ্যান লাভ ইন ইউক্রেন হিন্দি ছবি
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : ইউক্রেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরোপিয়ান দেশ। এইদেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর ,,তেমনই মনোমুগ্ধ করে এখানকার মানুষের অতিথিপরায়ণতার সীমাহীন সৌন্দর্যতা। একটি নিটোল প্রেমের ছবি তৈরির পরিবেশ এই দেশের আনাচে কানাচে। লাভ ইন ইউক্রেন ছবিতে এক ভারতীয় প্রবাসী ছাত্রের চরিত্রে অভিনয় করছেন লম্বা সুদর্শন অভিনেতা বিপিন কৌশিক। তাঁর বিপরীতে নায়িকা এক ইউক্রেন কন্যা লিজাবেতা। ছবির শিল্পী ও কলাশলীদের নিয়ে এই ছবির শুটিং হয় ২০২১ সালে। সেসময় কেউ ভাবতে পারেননি, একবছরের মধ্যে প্রকৃতির উজাড় করা দানে তৈরি ইউক্রেনের সৌন্দর্য রাজনীতির যুপ কাষ্ঠে বলি হবে। যেসব ইউক্রেনের গ্রাম্য লোকেশনে ছবির শুটিং হয়েছে আজ তা শ্বশানপুরী। এই ছবির স্থানীয় কলাকুশলীরা শারীরিক ভাবে নিরাপদে থাকলেও যুদ্ধের ভয়াবহতায় আতঙ্কে আতঙ্কিত।bএরা লাভ ইন ইউক্রেন ছবির শুটিংয়ের সময় একবারও ভাবেন নি, এটাই তাঁদের শেষ কাজ। ছবির শুটিং চলাকালীন এখনকার স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা ভারতের শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে আত্মিক সম্পর্কের বন্ধন গড়ে তোলেন। লাভ ইন ইউক্রেন ছবি যেন সে দেশের মানুষের কাছে উপহার। ছবিটি ভারতে মুক্তি পেতে চলেছে আগামী ২৭ মে।২০২২। এই ছবির মধ্য দিয়ে বিপিন কৌশিকের আত্মপ্রকাশ নিঃসন্দেহে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। এই ছবির মূল বিষয় প্রেম। আর এই প্রেমের আবেদন বিশ্বজনীন। তাই সমগ্র ইউক্রেনবাসীর সঙ্গে ভারতের পক্ষ থেকে এই ছবির শিল্পী ও কলাকুশলীরাও মনে করেন একদিন প্রেমের জয় হবে। নৃশংসতা পরাস্ত হবে ভালোবাসার কাছে।
লেখক ,পরিচালক নীতিন কুমার গুপ্তা / সহযোগী বিশাল ওম প্রকাশ / প্রযোজনা কামাল এন্টারটেইনমেন্ট প্রা; লি:/ সম্পাদনা ও সংগীত নীতিন কুমার গুপ্তা






