নবদ্বীপে অন্য দল ছেড়ে যোগদান বিজেপিতে
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মঙ্গলবার নবদ্বীপ শহরে বিজেপির মুখার্জি মার্কেট পার্টি অফিসে অন্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করলো একাধিক নতুন সমর্থক। এদিন নবদ্বীপ শহর দক্ষিণ মন্ডলের কনভেনর শশধর নন্দী থেকে দলীয় পতাকা নতুন সমর্থকদের হাতে তুলে দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক নবীন চক্রবর্তী সহ বিজেপি নেত্রী অপর্ণা নন্দী।







