ব্যাঙ্ক ম্যানেজমেন্টের নতুন প্যাঁচ -কন্ট্রাক্টচুয়াল এটিএম গার্ড দের দক্ষ থেকে অদক্ষ কর্মী বানিয়ে মাইনে কমিয়ে দেওয়া
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলার এআইটিইউসির বালুরঘাট অফিসে এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের জেলার কমিটির ডাকে সিকিউরিটি কর্মীদের সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এ আই টি ইউ সির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস। সভায় তিনি বলেন শ্রমকোড, নোট বন্দি, স্কিল ইন্ডিয়া সহ কৃষক বিরোধী বিল এই সমস্ত প্রকল্প শ্রমিক সমাজকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। দেশের গরিব খেটে-খাওয়া মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ই-সার্ভেলেন্স মুডের নাম করে সমস্ত ব্যাংক ইন্সুরেন্স এর দোহাই দিয়ে কন্ট্রাক্টচুয়াল কর্মীদের ছাঁটাই করার পন্থা নিয়েছে আর আমাদের ইউনিয়ন অনবরত লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি হাওড়া এবং হুগলিতে অ্যাক্সিস ব্যাংকের কন্ট্রাক্টচুয়াল কর্মীরা সরকার ঘোষিত মিনিমাম ওয়েজেস, ওভারটাইম, ইএসআই, পিএফ সহ বিভিন্ন আইনি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। আমাদের ইউনিয়ন এই বঞ্চিত শ্রমিকদের এজেন্সির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরো বলেন এ আই টি ইউ সি সমস্ত ইউনিয়নকে শ্রমিক স্বার্থের লড়াইয়ের জন্য একত্রিত করার প্রয়াস চালাচ্ছে কিন্তু কিছু কিছু ইউনিয়ন নিজেদের অহংকারে শ্রমিকদের জীবনে অন্ধকার নামিয়ে আনছে।অধিকাংশ শ্রমিক সেই সমস্ত ইউনিয়নের কার্যকলাপ সম্বন্ধে অবগত হয়েছে এবং আমাদের যৌথ আন্দোলনের প্রতি বিশ্বাস রেখে তারা আমাদের সাথে আন্দোলনে অংশ নিচ্ছে, ইতিমধ্যে আইডিবিআই ব্যাঙ্ক সিকিউরিটি এজেন্সি পরিবর্তন করেছেন সেই এজেন্সি আইডিবিআই এটিএম নিরাপত্তারক্ষীদের পদ পরিবর্তন করে কেয়ারটেকার অর্থাৎ অদক্ষ কর্মী হিসাবে তাদের বেতন কমিয়ে দিয়ে তাদের কাজে জয়েন করার নির্দেশ দিচ্ছেন। আমরা ইউনিয়ন গত ভাবে এর তীব্র বিরোধিতা করে আন্দোলন সংগঠিত করেছি আন্দোলন চলছে এবং যতদিন না সিকিউরিটি কর্মীদের ন্যায্য মর্যাদা আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। এসবিআই এটিএম কর্মীদের ছাঁটাইয়ের সিন্ধান্ত আন্দোলনের ফলে ছাঁটাই রুখে দেয়া গেছে, বোনাস নিয়ে টালবাহানা চলছিল,সেটাও আদায় করা হয়েছে, আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই,তাই আন্দোলন কে শক্তিশালী করে যৌথ আন্দোলন করতে হবে। আপনারা ইউনিয়নের লড়াকু সৈনিক, আপনাদের লড়াইয়ে আমার সর্বদাই প্রথম সারিতে থাকবো, সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ সম্পাদক রাজু দাস।






