মায়াপুরে সংক্রমণ বাড়তেই করোনা টেস্ট করা হলো স্থানীয়দের
দিবাকর দাস, হাকীকত নিউজ, নদিয়া: মায়াপুর মোল্লাপাড়ায় ২৬জন ও বল্লালদীঘিতে ৩জনের রিপোর্ট পজিটিভ আসাতে ওই এলাকার বাসিন্দাদের বাসে করে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে এসে করোনা টেস্ট করানো হলো। মায়াপুরের এই এলাকা গুলিতে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সোমবার, মঙ্গলবার ও বুধবার প্রশাসনের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের বাসে করে নিয়ে আসা হয় মহেশগঞ্জ হাসপাতালে সেখানে তাদের লালারসের পরীক্ষা করা হয়। এই নিয়ে মোট ২৯জনের রিপোর্ট পজিটিভ এসেছে আগে আর নতুন যে টেস্ট গুলি করা হয়েছে তার টেস্টের রিপোর্ট আসেনি এখনো।





