সিপিএম নেতা মহম্মদ সেলিম করোনা আক্রান্ত , চিকিৎসাধীন বেসরকারি হাসপাতালে

Spread the love

ডিজিটাল ডেস্ক, হাকীকত নিউজ, কোলকাতা: এবার আক্রান্ত হলেন পলিটবুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম । সূত্রের খবর, বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে চিকিৎসার জন্য। জনপ্রিয় নেতার এই শারীরিক অবস্থার খবর শুনে উদ্বিগ্ন দলের কর্মী, সমর্থকরা। তাঁরা সকলে সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেছেন। আতঙ্ক ছড়িয়ে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দপ্তরেও। কারণ, এখানে সম্প্রতি বেশ কয়েকবার যাতায়াত করেছিলেন সেলিম। তাঁর সঙ্গে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা বৈঠক করেন। সূত্রের খবর, তাঁর পরিবারের সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। করোনা পরীক্ষা করা হয়েছে তাঁদের। রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা।এভাবে পরপর বেশ কয়েকজন বর্ষীয়ান নেতা করোনায় কাবু হয়ে পড়ায় চিন্তা অনেকটাই বাড়ল আলিমুদ্দিনের। মধ্য কলকাতার এই অংশে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে আপাতত সিপিএমের সদর দপ্তরে বর্ষীয়ান নেতাদের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই অবস্থায় দলের কাজ কীভাবে চলবে, তা চিন্তার বিষয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠক, সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos