এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্পেনের ট্যুরিজম adviser Elia Prieto Araujo সাথে একটু স্পেনের ষ্টল ঘুরে দেখা

Spread the love

নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা বইমেলা : কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনেক প্রতীক্ষিত অনুষ্ঠান কারণ পশ্চিম বঙ্গের  মানুষ এই অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এবং উপভোগ করে। ১৯৭৬ (1976) সালে কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের উদ্যোগে ছোট পরিসরে বইমেলা শুরু হয়। কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৬ (46)তম সংস্করণ শুরু হয়েছে। বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর উদযাপনে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম হল স্পেন। আসুন প্রথমে স্পেন দেশটার সম্বন্ধে একটু জেনে নেয়া যাক। স্পেন একটি উন্নত দেশ, একটি ধর্মনিরপেক্ষ সংসদীয় গণতন্ত্র এবং একটি সাংবিধানিক রাজতন্ত্র। রাজা ফিলিপ ষষ্ঠ রাষ্ট্র প্রধান। এটি একটি উচ্চ-আয়ের দেশ এবং একটি উন্নত অর্থনীতি। বিশ্বের ষোড়শ বৃহত্তম অর্থনীতি । স্পেনের স্বাস্থ্য পরিষেবা (স্প্যানিশ ন্যাশনাল হেলথ সিস্টেম) বিশ্বের অন্যতম সেরা হিসাবে বিবেচিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাবে এটি ৭(7) তম অবস্থানে রয়েছে। স্পেনের নাগরিকদের জন্য স্বাস্থ্য পরিষেবা সর্বজনীন এবং বিনামূল্যে।। অঙ্গ দান এবং অঙ্গ প্রতিস্থাপনে স্পেন একটি অগ্রগামী দেশ হিসেবে বিবেচিত হয় । স্পেন জাতিসংঘের সদস্য, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোজোন, ইউরোপ কাউন্সিল (CoE), G20 এর ডি ফ্যাক্টো সদস্য।স্পেনের প্রধান ভাষা স্প্যানিশ এবং মুদ্রা ইউরো। আমরা স্পেনের ট্যুরিজম adviser Elia Prieto Araujo সাথে একটি ব্যক্তিগত সাক্ষাৎকারে তিনি বললেন বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিমানে পর্যটক স্পেন পরিদর্শন করেছেন যা স্পেনকে একটি পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্ব পর্যটন সংস্থার সদর দপ্তর মাদ্রিদে অবস্থিত। স্পেনের ভৌগলিক অবস্থান, জনপ্রিয় উপকূলরেখা, বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক উত্তরাধিকার, প্রাণবন্ত সংস্কৃতি এবং চমৎকার অবকাঠামো দেশটির আন্তর্জাতিক পর্যটন শিল্পকে বিশ্বের বৃহত্তম শিল্পে পরিণত করেছে।স্পেনের ৪৭ (47) টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে পিরেনিসের মন্টে পের্ডিডোর ল্যান্ডস্কেপ (landscape of Monte Perdido in the Pyrenees) । কোয়া উপত্যকার প্রাগৈতিহাসিক রক আর্ট সাইট (Prehistoric Rock Art Sites)এবং সিগা ভার্দে (Siega Verde), হেরিটেজ অফ মার্কারী  (Heritage of Mercury), স্লোভেনিয়া এবং প্রাচীন ও প্রাইম্যাল বিচ ফরেস্ট । স্পেনে অনেক ধরণের উৎসব রয়েছে। তাদের মধ্যে কিছু বিশ্বব্যাপী পরিচিত, এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক এই উৎসবগুলির অভিজ্ঞতা নিতে স্পেনে আসেন । যেমন প্যামপ্লোনার সান ফার্মিন (San Fermín, in Pamplona) অন্যতম বিখ্যাত। যদিও এর সবচেয়ে বিখ্যাত ইভেন্ট হল এনসিয়েরো (encierro) বা ষাঁড়ের দৌড়, যা ৭ (7) থেকে ১৪ (14) জুলাই সকাল ৮ (8) টায় ঘটে। অন্যান্য উৎসবগুলির মধ্যে রয়েছে: বুনোল, ভ্যালেন্সিয়ার লা টমাটিনা(La Tomatina) টমেটো উৎসব, ক্যানারি দ্বীপপুঞ্জের কার্নিভাল ইত্যাদি ।

সাক্ষাৎকার শেষ করে  আমরা গুড বাই বললাম  তিনি হাসিমুখে আমাদের আদিওস ( adios) বলে একটু আন্তরিকতার সাথে বললেন আসুন না স্পেন বেড়াতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos