আইসিআইসিআই ব্যাংকের কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দের বিভিন্ন দাবী নিয়ে ধর্ণা প্রদর্শন করলো সিকিউরিটি এন্ড Allied ওয়ার্কার্স ইউনিয়ন
বেঙ্গল ডেস্ক,হাকিকত নিউজ, কোলকাতা : আইসিআইসিআই ব্যাংকের অন্যতম কন্ট্রাক্টর প্রো ইন্টারেক্টিভ কোম্পানি আইসিআইসিআই ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ডদের দীর্ঘদিন ধরে পিএফ থেকে বঞ্চিত করে রেখেছে এবং এই বিষয় নিয়ে দীর্ঘ দিন টালবাহানা করছে। আরেক দিকে আইসিআইসিআই ব্যাংকের আরেক জন কন্ট্রাক্টর এসপিএস সিকিউরিটি এজেন্সি আই সি আই সি আই ব্যাংক এর কর্মরত সিকিউরিটি গার্ডদের ট্রেনিং না দিয়ে তাদের থেকে আড়াই হাজার টাকা করে বেআইনিভাবে কেটে নিয়েছে। ইউনিয়নের তরফ থেকে রাজ্য সম্পাদক সুব্রত দাস বললেন যে যদি মানাজেমেন্টের তরফে এই বিষয় গুলো নিয়ে সঠিক পদক্ষেপ না নেয়া হয় তাহলে বাংলা জুড়ে আইসিআইসিআই ব্যাঙ্কের সমস্ত ব্রাঞ্চে বিক্ষোভ কর্মসূচি এবং আইসিআইসিআই ব্যাংকের হেড অফিসের সামনে বৃহত্তর আন্দোলন করা হবে এবং এই আন্দোলন যতদিন না শ্রমিকের সমস্যার সমাধান হবে ততদিন লাগাতার চলবে।
সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি / সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের এবং এর সত্যতা আমরা যাচাই করিনি। নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।





