সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়নের কুচবিহার জেলা কমিটির ডাকে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউস, কুচবিহার : এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের কুচবিহার জেলা কমিটির ডাকে কুচবিহার জেলার দেবীবাড়ী দেবীনিয়গী ভবন এআইটিইউসির জেলা অফিসে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো। ঐ সভায় জেলার অনেক নতুন কন্ট্রাক্টচুয়াল কর্মী ইউনিয়নের সদস্য পদ গ্ৰহন করে, তাদের কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যা গুলো আছে সেগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়,ঐ সভা থেকে তাদের কোম্পানির ম্যানেজমেন্ট কে ফোন করা হলে তারা জমে থাকা বেশ কিছু সমস্যার সমাধান অল্পদিনের মধ্যেই করে দেবে বলে আশ্বাস দেয়। সভায় উপস্থিত ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক ও এআইটিইউসির রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস বলেন যদি এই কোম্পানি গুলো কথা দিয়েও সমস্যার সমাধান না করে তাহলে আমনা সামনা সাংগঠনিক লড়াই হবে। সভায় সুব্রত দাস বলেন আমাদের ইউনিয়ন অল ইন্ডিয়া রুপ পেতে চলেছে নভেম্বর মাসের ১২ এবং ১৩ তারিখ কলকাতায় কন্ট্রাক্টচুয়াল কর্মীদের অল ইন্ডিয়া ফেডারেশনের কনফারেন্স এর মাধ্যমে। এই ফেডারেশন এর ফলে কর্মীদের এজেন্সিদের হেড অফিস ভারতবর্ষের যে কোন রাজ্যে থাকুক না কেন সেই রাজ্যে তাদের হেড অফিস আন্দোলন করতে সুবিধা হবে। এর ফলে ভারতবর্ষের সমস্ত রাজ্যের কন্ট্রাকচুয়াল কর্মীরা উপকৃত হবে, ভাই এখন থেকে সেই কনফারেন্সর প্রস্তুতি গ্রহণ করতে হবে। সভায় উপস্থিত ইউনিয়নের কুচবিহার জেলার সাধারণ সম্পাদক কার্তিক দে বলেন এ আই টি ইউ সি দেশের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের জন্য এত বড় সিদ্ধান্ত নিয়েছে তার জন্য এই সভা কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন ও লাল সেলাম জানায়, তিনি আরো বলেন আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ঐ সন্মেলন সাফল্য মন্ডিত করার চেষ্টা করবো। সভায় সভাপতিত্ব করেন শিবু বাগচী, তিনি বলেন জেলার প্রতিটি সদস্য দের বেশি বেশি করে কর্মীদের জন্য কাজ করে কর্মীদের কল্যান সাধনে নিয়োজিত হতে হবে, এবং এই সন্মেলনের গুরুত্ব বোঝাতে হবে। যারা আমাদের ইউনিয়নের সাথে যুক্ত নয় তাদের সমস্যা গুলোকেও সমান ভাবে সমাধান করতে হবে আমরা কর্মীদের মধ্যে ভেদাভেদ করিনা। সভায় উপস্থিত ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক রাজু দাস বলেন দিন দিন আমাদের ইউনিয়নের সদস্য সংখ্যা বাড়ছে,যারা আমাদের ইউনিয়ন ছেড়ে চলে গিয়েছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবার আমাদের ইউনিয়নে সাথে যুক্ত হয়েছে,আরো যারা যুক্ত হবে তারা যোগাযোগ করছে। আমাদের আরো বেশি করে কর্মীদের জন্য সময় দিতে হবে। আমরা কর্মীদের মধ্যে ভেদাভেদ করিনা,যারাই কর্মীদের মধ্যে ভেদাভেদ করবে তারা পিছিয়ে পরবে ইতিহাস তাই বলে। এখন আমাদের একটাই লক্ষ্য আগামী ১২ এবং ১৩ই নভেম্বর সিকিউরিটি এন্ড এলাইড সার্ভিসেস কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের কোলকাতায় প্রথম সন্মেলন কে সাফল্য মন্ডিত করে তোলা এবং এর মাধ্যমে দেশের সমস্ত সিকিউরিটি এন্ড এলাইড সার্ভিসেস কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের দেশব্যাপী আন্দোলনের রুপ দেওয়া,এর ফলে ভারতবর্ষের একটা শক্তিশালী ফেডারেশনের মাধ্যমে শ্রমিক স্বার্থে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা।





