রাজ্যের লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকদের বঞ্চনার জবাব ও হিসেব চাইতে আজ কলকাতার রানী রাসমণি রোডে আইএনটিইউসি সহ সকল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কোলকাতা : রাজ্যের লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা যোজনা খাতে বরাদ্দ অর্থের নয়ছয়ের ও বঞ্চনার জবাব ও হিসেব চাইতে আজ কলকাতার রানী রাসমণি রোডে আইএনটিইউসি সহ সকল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে রাজ্য শ্রম দফতরের মাধ্যমে মাননীয় রাজ্যপাল কে দাবিসনদ পেশ করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিইউসির সভাপতি মহ কামরুজ্জামান কামার। তিনি কেন্দ্রে বিজেপি ও রাজ্যে তৃণমূল এই দুই সরকারের শ্রমিক নীতির তুমুল সমালোচনা করেন এবং দুই সরকারের আঁতাতের কথা তুলে ধরেন। Indian National Bidi Workers Federation (INTUC)-র পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আজকের এই সমাবেশের নেতৃত্ব দেন বর্ষীয়ান আইএনটিইউসি নেতা মৃণালকান্তি বসু। বীরভূম, মুর্শিদাবাদ, বালুরঘাট, ২৪ পরগণা, মেদিনীপুর, মালদা সহ বিভিন্ন জেলার আইএনটিইউসি অনুমোদিত বিড়ি ইউনিয়নের ৭০০-৮০০ শ্রমিক আজকের সমাবেশে যোগদান করেন। অন্যান্য বিশিষ্ট আইএনটিইউসি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সাগরিকা দাস, প্রমোদ পান্ডে, শ্যামল সাহা, আলি রেজা, বিদ্যুৎ করন, গোপীনাথ নাইয়া, সুনীল সিং, মনোজ সিং, শীতল ঝা, যোগেন্দ্র মিশ্র, জয়দেব মন্ডল, শের আলী।
সংবিধিবদ্ধ ঘোষণা : ব্যক্তি / সংগঠন কর্তৃক প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ ভাবে তাঁর / তাঁহাদের । নিউজ পোর্টাল (হকিকাত নিউজ www.haqiquatnews.com) উল্লিখিত ব্যক্তির/ সংগঠনের দেওয়া কোনও বক্তব্যের জন্য দায়বদ্ধ নয়।





