কলকাতার সল্টলেকে সূচনা হল জিকেবি অপটিক্যাল-এর বৃহৎ বিপণির
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা :- বাংলা নববর্ষের প্রথম দিন কলকাতার সল্টলেকে সূচনা হল জিকেবি অপটিক্যাল-এর বৃহৎ বিপণির। অভিনেত্রী রীতাভরী চক্রবর্তী ও সঞ্চালক মীরের উপস্থিতিতে এই বিপণির সূচনা হয়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার প্রিয়াঙ্কা গুপ্তা। তিনি বলেন, ভিন্ন ধরনের ভিন্ন ডিজাইনের এই চশমার সম্ভারের বিপণি ক্রেতাদের মন কেড়েছে। পাশাপাশি মীর নিজস্ব ভঙ্গিতে জানান, এই বিপণি তাঁর কাছে খুব পচ্ছন্দের। আর আধুনিক চশমা কিনতে জিকেবি বিপণিতে আসেন। তাঁর কথার রেশ ধরে রীতাভরী জানান, চশমা তাঁর অন্যতম পছন্দের তাই জিকেবি বিপণিতে যখন দরকার পড়ে তখনই তিনি চলে আসেন।





