এআইটিইউসির উদ্যোগে শিকিম রাজ্যের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্স দের নিয়ে এক সভা অনুষ্ঠিত হলো
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউস, সিক্কিম : এআইটিইউসির উদ্যোগে শিকিম রাজ্যের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্স দের নিয়ে এক সভা করলো এআইটিইউসির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও এআইটিইউসির ন্যাশনাল কাউন্সিল মেম্বার সুব্রত দাস। সভায় সুব্রত দাস পশ্চিমবঙ্গে এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন পশ্চিম বাংলার শ্রমিকদের জন্য এতদিন কোথায় কি ভাবে আন্দোলন সংগঠিত করেছে এবং শ্রমিকরা কি ভাবে উপকৃত হয়েছে তার বিবরণ তুলে ধরেন, এবং আগামী দিনে এআইটিইউসি দেশের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের নিয়ে অল ইন্ডিয়া ফেডারশন তৈরী করে দেশব্যাপী আন্দোলনের পরিকল্পনা করছে সেটাও সভায় বিস্তারিত ব্যাক্ত করেন। এর পর কর্মীরা ইউনিয়নের সদস্য পদ গ্ৰহন করে, কর্মীরা সভায় তাদের ওপর ম্যানেজমেন্টের শোষনের কথা তুলে ধরে, এরপর কমরেড সুব্রত দাস বলেন এআইটিইউসি এই শোষনের বিরুদ্ধে লড়াই করবে, এবং কর্মীদের তাদের প্রাপ্য দাবি আদায়ের আন্দোলনে নামবে। শিকিম রাজ্যে এর আগে কন্ট্রাক্টচুয়াল কর্মীদের কোনো ইউনিয়ন ছিলনা,এই প্রথম এআইটিইউসির উদ্যোগে শিকিম রাজ্যে কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সদের ইউনিয়ন তৈরী হলো, এবং আগামী দিনে শিকিম রাজ্যে আরো বড়ো ইউনিয়ন তৈরী হবে,কারন এই রাজ্যের কন্ট্রাক্টচুয়াল ওয়াকার্সরা অনেক বেশি শোষিত।






