সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়নের ডাকে ICICI BANK য়ের সিকিউরিটি কর্মীদের একটা সভা অনুষ্ঠিত হয়
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন (এআইটিইউসি অনুমোদিত ) ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের ডাকে আজ (২৬.০৩.২০২২) এআইটিইউসি রাজ্য অফিসে ICICI BANK য়ের সিকিউরিটি কর্মীদের একটা সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মীরা বলে ICICI ব্যাঙ্ক ম্যানেজমেন্ট কর্মীদের রোটেশন না করিয়ে কন্ট্রাক্টর দের রোটেশন করানোর ফন্দি করছে,এতে Bank এর গ্ৰাচুইটির অনেক টাকা বেঁচে যাবে, এবং কর্মীদের সার্ভিস সিনিয়ারিটি তেই কোপ পরবে। সভায় উপস্থিত এআইটিইউসির রাজ্য কমিটির অন্যতম সম্পাদক ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস বলেন ICICI BANK যতবার কন্ট্রাক্টচুয়াল কর্মীদের ওপর শ্রমিক বিরোধী নিতী প্রয়োগ করেছে ততবার আমরা ইউনিয়ন গত ভাবে তার প্রতিরোধ করেছি,এই বারেই তার অন্যথা হবে না, জোর দার লড়াই করা হবে। ICICI BANK য়ের গুরুসদয় দত্ত রোডে কোলকাতার হেড অফিসে ডেপুটেশন দেওয়া হবে, এবং যতদিন সমস্যার সমাধান না হবে আন্দোলন চলবে।





