কন্ট্রাক্টচুয়াল কর্মীদের দেদার ছাঁটাইয়ের পথে হাঁটছে বিভিন্ন ব্যাঙ্ক ম্যানেজমেন্ট – সিকিউরিটি & allied ওয়ার্কার্স ইউনিয়ন

বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, মালদা : আজ এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি এন্ড এলাইড ওয়ার্কাস ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়নের ডাকে মালদা জেলার কন্ট্রাক্টচুয়াল সিকিউরিটি কর্মীদের এক সভা অনুষ্ঠিত হলো মালদা জেলার এআইটিইউসি জেলা দপ্তরে। সভায় সভাপতিত্ব করেন এআইটিইউসির মালদা জেলার সাধারণ সম্পাদক সমীর সরকার, সভায় বক্তব্য রাখেন এআইটিইউসির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক সুব্রত দাস। তিনি বলেন চারদিকে ছাঁটাইয়ের ভাইরাস গ্ৰাস করছে শ্রমিকদের,ই সার্ভলেন্টের নামে ইন্সুরেন্সের দোহাই দিয়ে দেদার ছাঁটাইয়ের পথে হাঁটছে বিভিন্ন ব্যাঙ্ক ম্যানেজমেন্ট। আমাদের ইউনিয়ন ইতিমধ্যেই এসবিআই,ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই,আইসিআইসি, সেন্ট্রাল ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের বকেয়া বেতন, বোনাস, ছাঁটাই সহ বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করছে। সাংগঠনিক লড়াইয়ের পাশাপাশি লেবার কমিশনারের দপ্তরেও ইন্ডাস্টিয়াল ডিসপুট উত্থাপিত করা হয়েছে, কিছু ক্ষেত্রে সাফল্য পাওয়া গেছে,আর বাকি আন্দোলন সংগঠিত করা হয়েছে। হাওড়া হুগলী জেলার এক্সিস ব্যাঙ্কয়ের কন্ট্রাক্টচুয়াল কর্মীদের তাদের এজেন্সিরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত করে রেখেছে, এবং তাদের সরকার ঘোষিত সব ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে, আমাদের ইউনিয়ন কিছু দিনের মধ্যেই এক্সিস ব্যাঙ্ক এবং তাদের নিয়োজিত এজেন্সির সাথে সাংগঠনিক লড়াইয়ে নামবে, এবং কর্মীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কর্তৃপক্ষ যে ভাষা বুঝবে সেই ভাষাতেই আন্দোলন গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এআইটিইউসির অলইন্ডিয়া কমিটি অলইন্ডিয়া ফেডারেশন করার সিদ্ধান্ত নিয়েছে,এতে আন্দোলন গুলো কে দেশব্যাপী রুপ দেওয়া যাবে। সভায় ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক রাজু দাস বলেন আগামী দিনের আন্দোলন আরো শক্তিশালী করতে হবে, সভায় সভাপতি বলেন এআইটিইউসির মালদা জেলা কমিটি আপনাদের সব আন্দোলনে পাশে থাকবে।





