৬৬ (66) নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নাসিরউদ্দিনের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি – বিদায় শেখ নাসিরউদ্দিন
নন্দ দুলাল ভট্টাচার্য, হাকিকত নিউজ, কলকাতা : (10.06.1960 – 02 .10. 2021) – ৬৬ নং (66) ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী শেখ নাসিরউদ্দিন গতকাল (02.10.2021) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । তিনি কয়েক মাস ধরে লিভার সংক্রান্ত রোগে ভুগছিলেন । তিনি ৬৬ (66) নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত সক্রিয় কর্মী ছিলেন এবং কাজী নজরুল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনস্টিটিউট স্কুলে শিক্ষক ছিলেন। শেখ নাসিরউদ্দিন বাম দল (সিপিআইএম) দিয়ে রাজনীতি শুরু করেন এবং সিপিআইএম এর লোকাল কমিটি সদস্যও ছিলেন। ২০১৬ (2016) তে, তিনি তৃণমূল কংগ্রেস পার্টিতে যোগদান করেন এবং একজন পূর্ণাঙ্গ তৃণমূল কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তিনি রাজনৈতিক মহলে একজন ভাল বক্তা হিসেবে পরিচিত ছিলেন এবং রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক কাজেও ভালো অবদান রেখেছেন। কুষ্টিয়া ময়দানে তার জনাজা সম্পন্ন হয় এবং তাকে গোবরা কবরস্থানে দফন করা হয়। তিনি দুই ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন । একজন রাজনৈতিক ও সমাজকর্মীর পাশাপাশি তিনি একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। – বিদায় শেখ নাসিরউদ্দিন






