ভবানীপুর ৭৫ পল্লীর দুর্গা পুজোর এবারের থিম ‘মানবিক ‘, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরুলিয়ার ছৌ শিল্পীদের উন্নতিকল্পে প্রস্তুত করেছে
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : ভবানীপুর ৭৫ পল্লীর সদ্যসরা এবারের পুজোর থিম “মানবিক” -এর মাধ্যমে দুর্গা পুজো কে এক আলাদা মাত্রা এনে দেবার মনস্থ করেছে । এই থিম কে ভিত্তি করে ৭৫ পল্লীর দুর্গা পূজা কমিটি এবার পুরুলিয়ার ছৌ – শিল্পীদের উন্নতিকল্পে সাহায্য করবে এমনটাই পরিকল্পনা। দক্ষিণ কলকাতার এই পুজোটির মাধ্যমে ৭৫ পল্লীর দুর্গা পুজো কমিটির সদস্যরা যে অভিনব থিমের মাধ্যমে প্রতি বছর সমাজের প্রতি একটি বার্তা প্রেরণ করছেন, তাঁর জন্যই পুজোটি ধীরে ধীরে প্রথম সারিতে উঠে এসেছে। রামায়ণ, মহাভারত তথা ভারতের অন্যান্য পৌরাণিক কাহিনী বর্ণনা করে নিজস্ব শৈলীতে নাচের মাধ্যমে তুলে ধরেন ছৌ- শিল্পীরা, যা দেশ এবং বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়। ক্লাব সম্পাদক সুবীর দাস বললেন যে এই বছর আমরা ছৌ শিল্পীদের শিশু এবং পরিবারবর্গ কে যথেষ্টভাবে সাহায্য করার প্রতিশ্রুতি নিয়েছি । ছৌ – নৃত্য পরিবেশনের মাধ্যমে এবং বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনের মাধ্যমে যাতে ছৌ শিল্পীরা কিছুটা আর্থিক ভাবে সাহায্য পায়, তারই চেষ্টা করছি আমরা। বিশ্ব কন্যা দিবসে তাই ২৫০ জন শিশুকন্যাকে বস্ত্র বিতরণ করা হবে এছাড়াও পুজো উপলক্ষে ৫০টি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ছৌ – শিল্পী পরিবার কে নতুন বস্ত্র দিয়ে সাহায্য করা হবে। ভবানীপুর ৭৫ পল্লী এবার ৫৭ তম দুর্গোৎসব পালন করছে, যার থিম রাখা হয়েছে “মানবিক”। মণ্ডপ সজ্জা, প্রতিমা, পুজো মণ্ডপের পরিবেশ, সুরক্ষা সংহতি প্রভৃতি উৎকৃষ্ট মেলবন্ধন এই পুজো কে এক আলাদা মাত্রা যোগ করেছে। ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে আশা করা হচ্ছে যে এবারও নিজেদের অভিনব থিম এর মাধ্যমে তারা শহরের পুজো গুলির মধ্যে আলাদা জায়গা করে নিতে সক্ষম হবেন।






