ভবানীপুরে বিজেপির প্রচার করতে মৃত বাসুদেব সামন্তের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী
দিবাকর দাস, হাকিকত নিউস, কলকাতা : ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা বাসুদেব সামন্ত ভোট প্রচারের সময় মাথা ঘুরে পড়ে অসুস্থ হয়ে যান এবং পরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ওনার বাড়িতে গিয়ে ওনার পরিবারের সাথে দেখা করে সমবেদনা ও পাশে থাকার আশ্বাস জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।






