ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এর সমর্থনে মাঠে নামলেন বিজেপির এক ঝাঁক নেতা নেত্রী
বেঙ্গল ডেস্ক, হাকিকত নিউজ, কোলকাতা : বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে প্রিয়াঙ্কা টিব্রিওয়াল এর সমর্থনে ঘরে ঘরে গিয়ে প্রচার করেন। কেন্দ্রীয় হাউসিং ও আরবান অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের সমর্থনে প্রচার করেন এবং বলেন যে তিনি এলাকায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়ালের পক্ষে স্পষ্ট জন সমর্থন দেখতে পাচ্ছেন । পুরী স্থানীয় গুরুদোয়ারায় প্রার্থনাও করেন। এ ছাড়াও রাজ্যসভার এম.পি স্বপন দাশগুপ্ত , চিফ হুইপ মনোজ টিগ্গা , মহিলা মোর্চার জাতীয় সহ-সভাপতি মালতী রাভা রায়, দাবগ্রাম-ফুলবাড়ীর এম.এল.এ. শিখা চ্যাটার্জি প্রিয়াঙ্কা টিব্রিউয়ালের হয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জোর কদমে প্রচার চালালেন।






