দিনহাটা চৌপথী চত্বরে তৃণমূল কংগ্রেস কর্তৃক পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ
রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, দিনহাটা : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শনিবার সকালে দিনহাটা চৌপথী চত্বরে তৃণমূল কংগ্রেস কর্তৃক পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। শনিবার ছিল গরম দিন, গরমকে উপেক্ষা করে চললো বিক্ষোভ সমাবেশ। তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে ও পেট্রোল ও ডিজেলের দাম চরম সীমায় পৌছে গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এই ভুল নীতির কারণে সব ধরনের মানুষ সমস্যা রয়েছে। একই সঙ্গে, তিনি বলেন যে, কেন্দ্রীয় সরকার করােনার সময় মানুষকে সহায়তা করছে না, সঠিকভাবে ভ্যাকসিন দিচ্ছে না। এনিয়ে মানুষের মধ্যে অনেক ক্ষোভ রয়েছে। তিনি বলেছিলেন যে, ২০২৪ সালে কেন্দ্রীয় সরকারের পতন নিশ্চিত। এদিন বালিকা, সাহেবগঞ্জ স্বাভাবিকভাবে রাস্তা যানজট সৃষ্টি হয়।






