নার্স নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি

Spread the love

রবীন্দ্রনাথ বর্মন, হাকিকত নিউজ, কোচবিহার :  কর্তব্যরত নার্সকে নিগৃহীত করায় অভিযুক্ত রোগীর পরিবারের লোকজনকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল রাতেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ওই অভিযুক্তদের গ্রেপ্তার করে। এদিন গ্রেপ্তারের খবর পেয়ে খুশি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সরা। তাঁরা ওই অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।এদিন মেডিক্যাল কলেজের এমএসভিপির অফিসের সামনে ফের জড়ো হয়ে অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে নার্সদের স্লোগান দিতেও দেখা যায়। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মমতাজ বেগম নামে এক নার্স বলেন, “শেষ পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করায় আমরা পুলিশ প্রশাসনের কাজে সন্তুষ্ট। এবার তাঁদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা। ৩০ মে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা ভর্তি হওয়ার ১০ মিনিটের মাথায় মারা যান। এরপরেই রোগীর পরিবারের লোকজন মেডিক্যাল কলজের মহিলা বিভাগে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত এক নার্সকে নিগ্রিহ করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় গতকাল আন্দোলনে নামে মেডিক্যাল কলেজের নার্সরা। এরপরেই পুলিশ লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।

নার্স নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি
নার্স নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তরা, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Warning: Undefined array key "posts_per_page" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 284

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 287

Warning: Undefined array key "has_pages" in /home/ogabacvy/domains/bengali.haqiquatnews.com/public_html/wp-content/plugins/youtube-showcase/includes/class-emd-widget.php on line 301
Search Videos